Dhaka ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিরব শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন না

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • ৩৩২ Time View

বিনোদন: কদিন বাদেই শিল্পী সমিতির নির্বাচন। এতে অংশ নিতে ডিপজল-মিশা ও অমিত হাসান-নিপুন দুই প্যানেল থেকেই যোগাযোগ করছে অনেক শিল্পীর সঙ্গে। কেউ সাড়া দিচ্ছেন আবার কেউ বা ফিরিয়ে দিচ্ছেন।শাকিব খান, অনন্ত জলিল থেকে শুরু করে নিরব নির্বাচনের বিষয়টি এড়িয়ে গেলেন। কাজ কিংবা শুটিংয়ের ব্যস্ততায় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেই জানিয়েছেন অনেকে। একই সুর নিরবের মুখেও। জানান, এই মুহূর্তে দম ফেলারও সময় নেই তার। নিরবের ভাষ্য, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। তাই এই সেক্টরে আমার আবেগ মিশে আছে। দুই ঈদ এলে ফ্যাশন হাউজগুলো বেশি ব্যস্ত হয়। দীর্ঘদিন ধরে এই সেক্টরের মানুষদের সঙ্গে আমার আন্তরিকতার সম্পর্ক। তারা ডাকলে আমার পক্ষে না বলা সম্ভব না। প্রতিদিনই শুট করতে হচ্ছে। বিভিন্ন টিভি চ্যানেলের শো-তে অংশ নিতে হচ্ছে। আল হারামাইন সুগন্ধির সঙ্গে জড়িত। সেটির কাজে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি। আজ সোমবার থেকে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমারর শুটিংয়ে মংলায় যাচ্ছেন নিরব। সপ্তাহখানেক সেখানে থাকবেন। ঈদের পরেই আবার দেশের বাইরে যাবেন তিনি। নিরব বলেন, প্রতিদিন এতো এতো কাজ করছি এর মধ্যে আসলে শিল্পী সমিতির নির্বাচন করার টাইম নাই। আমাকে দুই প্যানেল থেকেই ডেকেছিল। কিন্তু আমার পক্ষে নির্বাচনে অংশ নেয়ার মতো সময় নেই। কারণ ওটা আমার কাজ না। আর কী হবে নির্বাচন করে? সেই পরিবেশটাও এখন নেই। ২৭ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা শিল্পী সমিতির নির্বাচন। ইতোমধ্যে একাধিক প্যানেল থেকে শিল্পী প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

rt5dyrtyrtyt

নিরব শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন না

Update Time : ১১:০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪