Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আশাশুনিতে পরীক্ষায় ফেল করায় প্রতিবন্ধীর আ ত্মহ ত্যা 

আত্মহত্যা

আশাশুনিতে এইচএসসি পরীক্ষায় পাশ না করায় শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার গভীর রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নে শ্বেতপুর গ্রাম এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম তয়ন ঘোষ (২০)। সে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থী ও একই ইউনিয়নের শ্বেতপুর ঘোষপাড়ায় চম্পক ঘোষের ছেলে।
তয়ন ঘোষের পিতা জানান, প্রতিদিনের মতো আমরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যাই। রাত ১.৩০ টার দিকে হঠাৎ তয়ন বমি করতে থাকলে আমাদের ঘুম ভেঙ্গে যায়। এ সময় তার মুখ থেকে দুর্গন্ধ বেরুলে তার কাছে জানতে পারি সে কয়েকটা গ্যাস ট্যাবলেট খেয়েছে। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরু্ল ইসলাম বলেন, আমি জেনেছি বুধহাটা গ্রামে প্রতিবন্ধী শিক্ষার্থী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা থানা থেকে লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

rt5dyrtyrtyt

আশাশুনিতে পরীক্ষায় ফেল করায় প্রতিবন্ধীর আ ত্মহ ত্যা 

Update Time : ০২:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪