Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জে ইয়াবাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক, কা’রাদ’ণ্ড

কালিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর নবীন নগর ব্রীজ সংলগ্নে স্থানীয় জনতা ও প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হযরত আলীর ছেলে রাইসুল ইসলাম (৩৩) এবং আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ এর (খ) ধারায় রাইসুল ইসলামকে এক বছর এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং জাহাঙ্গীর আলমকে ৯ এর (ক) ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল জানান, মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About Author Information

rt5dyrtyrtyt

কালিগঞ্জে ইয়াবাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক, কা’রাদ’ণ্ড

Update Time : ০৫:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫