Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরে নদী থেকে অ’বৈ’ধ’ভাবে বালু উত্তোলন করায় সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় দুর্গা বাটি, পোড়াকাটলা, ভামিয়া, জেলিয়াখালি, ঝাপা এবং চৌদ্দরশি ভাঙনকবলিত নদী এলাকাগুলোতে প্রতিনিয়ত চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন। এলাকাবাসীর অভিযোগ, একদল বালু লুটেরা ৩০থেকে ৩৫টি ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে জিএম রুস্তম আলী ও মাসিদির রহমান অভিযোগ করেন, উপকূলে বুড়িগোয়ালিনী নৌ থানার ওসির প্রত্যক্ষ মদদে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।

ভাঙনকবলিত এলাকায় স্থানীয়রা একাধিকবার অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের আটক করে নৌ থানাকে অবহিত করলেও ওসি নানা অজুহাতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের ছেড়ে দিচ্ছেন। এতে নদীভাঙন আরও তীব্র আকার ধারণ করছে।

আরো পড়ুন – সাংবাদিক তুহিনকে হ’ত্যার প্র’তি’বা’দে শ্যামনগরে মানববন্ধন ও প্র’তি’বাদ সমাবেশ

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের জন্য ১,০২০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের কাজ চলছে। কিন্তু একদিকে বাঁধ মেরামতের নামে হাজার কোটি টাকার কাজ এগিয়ে চললেও, অন্যদিকে সেই ভাঙনকবলিত অংশ থেকেই অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে,যা প্রকল্পের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে।

এলাকাবাসী অবিলম্বে এসব অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে মেগা প্রকল্পের বাঁধের ভবিষ্যতে ক্ষতি হতে পারে, আপনাদের লেখনীর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

About Author Information

rt5dyrtyrtyt

শ্যামনগরে নদী থেকে অ’বৈ’ধ’ভাবে বালু উত্তোলন করায় সংবাদ সম্মেলন

Update Time : ০১:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫