Dhaka ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৮ কেজি গাঁজাসহ ফকিরহাটে ২ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩১৮ Time View
ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটে ৮ কেজি গাঁজসহ মোজাহিদ গাজী (২৯) ও মোঃ তুহিন শেখ (৩৫) নামে দুই কারবারিকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ টিম। সোমবার (৫ফেব্রুয়ারী) ভোরে ফকিরহাট থানার টাউন নওয়াপাড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মোজাহিদ গাজী খুলনার দাকোপ থানার সুতারখালী গ্রামের শহীদ গাজীর ছেলে ও মোঃ তুহিন শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে।
 বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার মোড় থেকে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল ভোর রাত থেকে সাদা পোশাকে অকস্থান করি। এসময় দুই যুবক মাদক দ্রব্য গাঁজা হাত বদলের চেষ্টা করলে হাতেনাতে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল তাদের কাছে।
 এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে ফকিরহাট থানায় তাদের বির“দ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা। #
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

rt5dyrtyrtyt

৮ কেজি গাঁজাসহ ফকিরহাটে ২ মাদক কারবারি আটক

Update Time : ১২:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪