Dhaka ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেবো না : আসাদুজ্জামান খান কামাল

  • Reporter Name
  • Update Time : ১২:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩১১ Time View

এমনিতেই মিয়ানমারের প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। রোহিঙ্গা বা যেই আসুক, মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমারের চারদিকেই যুদ্ধ লেগে আছে। বাংলাদেশ সীমানায় আরাকান আর্মির সঙ্গে তাদের বাহিনীর যুদ্ধ চলছে। আমরা দেখছি তাদের এই যুদ্ধ এতটাই তীব্র হয়েছে যে, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সরকারি কর্মকর্তা, ধারণা করছি দুই-একজন সেনা সদস্য আমাদের এখানে ঢুকে পড়েছেন। এদের মধ্যে কেউ অস্ত্র নিয়ে এসেছেন, কেউবা অস্ত্র ছাড়া। তবে তারা এসেছেন জীবন রক্ষার জন্য, যুদ্ধের জন্য নয়। এরপর আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের অস্ত্রগুলো রেখে আটক অবস্থায় আমাদের এখানে রেখেছে। এদের মধ্যে যারা আহত, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদের ফেরত নিতে জানিয়েছি। তারা অতি শিগগিরই জাহাজ করে তাদের নিয়ে যাবে বলে বার্তা পাঠিয়েছে। আশা করছি, দুই-একদিনের মধ্যেই তাদের সদস্যদের তারা ফেরত নিয়ে যাবে। আমাদের সঙ্গে তাদের কোনো কনফ্লিক্ট নেই, কোনো ধরনের যুদ্ধ নেই, তারা আত্মরক্ষার্থে এখানে এসেছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলে দিয়েছি এমনিতেই প্রায় ১২ লাখ রোহিঙ্গা আমাদের এখানে রয়েছে। রোহিঙ্গা বা অন্য কেউ যেই আসুক, মিয়ানমার থেকে আমরা কাউকে আর এখানে ঢুকতে দেবো না। যারা আত্মরক্ষার্থে এখানে এসেছে তাদের সরকারকে বলেছি নিয়ে যেতে। তারা নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের বিজিবি, পুলিশ, কোস্টগার্ড সবাই অতন্দ্রপ্রহরীর মতো কাজ করছে। সেখানে যুদ্ধ হচ্ছে, এ সীমানায় তাদের কেউ আসবে বলে মনে হচ্ছে না। তারপরেও যদি আসে আমাদের এখানে কেউ প্রবেশ করতে পারবে না।
বিজিপি সদস্যদের যারা আশ্রয় নিয়েছেন, রোহিঙ্গাদের ওপর আক্রমণে তাদের কেউ জড়িত ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো লিস্ট নেই। আমরা সেই সময় দেখেছি মাইলের পর মাইল পুড়িয়ে দেওয়া হয়েছে, নদীতে লাশ ভেসে আসতে দেখেছি। সেখানে যে গণহত্যা হতো আমরা দেখেছি সেই সময় তাদের আর্মি দাঁড়ানো ছিল। তবে তারাই গণহত্যা করেছেন কি না জানি না। আন্তর্জাতিক আদালতে এটার বিচার চলছে। নির্বাচনের আগে দেশের মহাসড়ক তথা লাইফলাইনগুলো সচল রেখে হাইওয়ে পুলিশ একটি দলের ষড়যন্ত্র রুখে দিয়েছিল বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে হাইওয়ে পুলিশ বিরোধী দলের ষড়যন্ত্র রুখে দিয়েছিল। আমি তাদের বিরোধী দল বলব না, কারণ সংসদে তাদের অস্তিত্ব নাই। আমি বলব, তারা একটি দল যারা ষড়যন্ত্র ও পেশিশক্তিতে বিশ্বাস করে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু হাইওয়ে পুলিশ মহাসড়ক তথা লাইফলাইনগুলো সচল রেখেছে। সক্ষমতার সঙ্গে দেশের পণ্যপরিবহন স্বাভাবিক রেখেছে। তিনি বলেন, দেশে এশিয়ান হাইওয়ে করিডোরের কার্যক্রম চলমান রয়েছে। ১০০টির বেশি ইকোনোমিক জোন, বন্দরের সড়ক নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে যা যা করা দরকার, আমরা করব। কারণ যাতায়াত ব্যবস্থা অক্ষুণœ রাখতে হাইওয়ে পুলিশের ভ‚মিকা গুরুত্বপূর্ণ। দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, হাইওয়ে পুলিশ সক্ষমতার সঙ্গে কাজ করছে বলেই আমরা নিরাপদ সড়ক পাচ্ছি। তবে সড়কে দু-একটি ঘটনা যে ঘটছে না, এমন নয়। খুব শিগগিরই আমরা সমস্যাগুলো ওভারকাম করতে পারব। সভাপতির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, হাইওয়ে পুলিশের যাত্রা শুরুর পর থেকে সীমিত জনবল নিয়েও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সরকার হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়তা করে আসছে। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশ। এর অংশ হিসেবে হাইওয়ে পুলিশ অ্যাপ উদ্বোধন, বডি ওর্ন ক্যামেরা চালু করা হয়েছে। পুলিশের প্রতিটি ইউনিটে এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫০ কিলোমিটারেরও বেশি সড়কে আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলোর কানেকশনও প্রায় ৯০ ভাগ সম্পন্ন হয়ে এসেছে। এখন আমরা এর সুফল ভোগ করছি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে যারা নাশকতা করেছিল, তাদের তথ্য আমরা পেয়ে গেছি। অনেক সময় এসব নাশকতার দায় পুলিশের ওপর ও সরকারের ওপর চাপিয়ে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ক্যামেরার মাধ্যমে নাশকতাকারীদের চিহ্নিত করে তাদের অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদেরও অটোমেটিকভাবে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইজিপি বলেন, নাশকতা করে সারাদেশে একটি দল আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করেছিল। তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর সবাই কাজ করেছে। সবাই একসঙ্গে রাস্তায় ছিলাম, এর ফলে প্রতিটি গাড়ি রাস্তায় সচল ছিল। স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত ছিল, লাইফলাইন সচল রেখে পণ্য পরিবহন স্বাভাবিক রাখা হয়েছিল। আমরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে পেরেছি। তিনি বলেন, পুলিশের সদস্যরা কী করছেন, দেখার জন্য বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের মোবাইলে অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে কে কি করছেন, তা দেখার সক্ষমতা আমরা অর্জন করেছি। হাইওয়ে পুলিশের প্রতিটি স্থানে প্রতিটি থানায় কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। আপনাদের সেবা পেতে কোনো সমস্যা হলে দ্রæততম সময়ে আমাদের জানান। আমাদের তদন্তদল আছে। ইউনিট ইনচার্জদের জানালে আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। পুলিশের কোনো সদস্য আইনের ব্যত্যয় ঘটালে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ প্রধান বলেন, একটি পণ্য যখন কারওয়ান বাজার আসে, তখন কত দাম থাকে, তারপর খোলা বাজারে কত থাকে, আপনারা দেখুন। কারা জিনিসের দাম বাড়াচ্ছে আপনারা খতিয়ে দেখুন। আমাদের কোনো সদস্য যদি কোনো অপকর্মে জড়িত থাকেন, জানান। প্রতিটি ঘটনায় আমরা যথাযথ ব্যবস্থা নিশ্চিত করব। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বেনজীর আহমদ, স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েরর সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

rt5dyrtyrtyt

মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেবো না : আসাদুজ্জামান খান কামাল

Update Time : ১২:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪