Dhaka ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরুলিয়া ইউনিয়নের যুগিপুকুরিয়া ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন

  • আল মামুন
  • Update Time : ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ২৮২ Time View

সাতক্ষীরার তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুগিপুকুরিয়ায় বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মকবুল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাক্তার মোঃ আব্দুল কুদ্দুস।

শনিবার (১৬ই আগষ্ট) বিকেলে যুগিপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোট প্রদান করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের প্রতিনিধি নির্বাচন করেন।

নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সিনিয়র নেতা হাফিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব, ডাক্তার মামুনুর রহমানসহ স্থানীয় ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী।

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে দায়িত্ব তুলে দেন। তারা বলেন, এই নতুন কমিটি সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

স্থানীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি আস্থা রেখে আশা প্রকাশ করেন যে, তাদের নেতৃত্বে ওয়ার্ড বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে।

About Author Information

rt5dyrtyrtyt

সরুলিয়া ইউনিয়নের যুগিপুকুরিয়া ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন

Update Time : ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫