Dhaka ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাগেরহাট

মোরেলগঞ্জে ৬ষ্ঠতম জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত

মেজবাহ ফাহাদ-মোরেলগঞ্জ: সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ষ্ঠতম  জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত

বাগেরহাটে শিশু যৌন নিপীড়নের ঘটনায় আটক ১

স্টাফ রিপোর্টার:  বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বয়ারসিংগা গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটেছে বলে মামলার এজাহার সূত্রে জানা যায়।মামলার বিবরণে জানা

যত্ন নিন মুকুলের, ভাল  ফলন আসবে আমের

ডেস্ক রিপোর্টঃ বসন্তের শুরুতে আমগাছে মুকুল আসতে শুরু করেছে। অল্প কয়েক দিনের মধ্যেই আমের মুকুলের মিষ্টি গন্ধে সুবাশিত হয়ে উঠবে দেশ। অনেকেই শখ করে আমগাছ রোপণ করেন, ভালো ফলনের আশায় কিন্তু সময় মতো সামান্য যত্নের অভাবে এবং পোকা ও রোগের আক্রমণের কারণে আমাদের সেই আশা পূরণ হয় না। আমের মুকুল ও গুটি ঝড়ে যায়। অথচ সময় মতো একটু যত্ন নিলেই আমরা পেতে পারি ভাল ফলন ও সুস্বাদু আমের স্বাদ। আমগাছে বর্ষার আগে জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে একবার এবং বর্ষার পর আশ্বিন-কার্তিক মাসে আর একবার সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। গাছের নিচে যতটুকু স্থানে গাছের ছায়া পড়ে, ততটুকু স্থানের মাটি কুপিয়ে এই সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পরপরই হালকা সেচ দিতে হবে। গাছের বয়স ১ থেকে ৪ বছর হলে গোবর ১৫ কেজি, ইউরিয়া ২৫০ গ্রাম, টিএসপি ২৫০ গ্রাম, এমওপি ১০০ গ্রাম, জিপসাম ১০০ গ্রাম, জিংক সালফেট ১০ গ্রাম ও বরিক এসিড ২০ গ্রাম দুই ভাগ করে বর্ষার আগে ও পরে প্রয়োগ করতে হবে। গাছের বয়স ৮ থেকে ১০ বছর হলে গোবর ২৫ কেজি, ইউরিয়া ৭৫০ গ্রাম, টিএসপি ৫০০ গ্রাম, এমওপি ২৫০ গ্রাম, জিপসাম ২৫০ গ্রাম, জিংক সালফেট ১৫ গ্রাম ও বরিক এসিড ৩০ গ্রাম এবং গাছের বয়স ১১ থেকে ১৫ বছর হলে গোবর ৩০ কেজি, ইউরিয়া ১০০০ গ্রাম, টিএসপি ৫০০ গ্রাম, এমওপি ৪০০ গ্রাম, জিপসাম ৩৫০ গ্রাম, জিংক সালফেট ১৫ গ্রাম ও বরিক এসিড ৩০ গ্রাম একই নিয়মে প্রয়োগ করতে হবে। এ ছাড়া গাছের বয়স ১৬ থেকে ২০ বছর হলে গোবর ৪০ কেজি, ই্‌উরিয়া ১৫০০ গ্রাম, টিএসপি ৭৫০ গ্রাম, এমওপি ৫০০ গ্রাম, জিপসাম ৪০০ গ্রাম, জিংক সালফেট ২০ গ্রাম ও বরিক এসিড ৪০ গ্রাম বছরে দুই বারে প্রয়োগ করতে হবে। সাথে সাথে অঞ্চল ভেদে আমের মুকুল ফোটার শেষ পর্যায়ে একবার এবং আম মোটরদানার মতো হলে আর একবার বেসিন পদ্ধতিতে সেচ প্রয়োগ করতে হবে। ফুল আসার সময় শোষক পোকা আমের সবচেয়ে বেশি ক্ষতি করে। এরা কচি ডগা ও মুকুল থেকে রস চুষে খায়। ফলে মুকুল শুকিয়ে বিবর্ণ হয়ে ঝরে যায়। এ ছাড়া এ পোকার নিম্ফগুলো রস চোষার সময় আঠালো মধুরস নিঃসরণ করে- যা মুকুলে আটকে গিয়ে পরাগায়ণ ব্যাহত করে এবং মুকুলে কালো ছত্রাকের জন্ম দেয়। পোকার আক্রমন ও ছত্রাক রোধে আমগাছে
rt5dyrtyrtyt