Dhaka ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টলিউডের জনপ্রিয় জুটি বনি-কৌশানীর বিচ্ছেদের গুঞ্জন! অবশেষে মুখ খুললেন তারকা জুটি

  • Md Bablu
  • Update Time : ০৯:০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৫১ Time View

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও চর্চিত প্রেমিক জুটি হলেন বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখার্জি। পর্দার রোমান্স হোক কিংবা বাস্তব জীবনের রসায়ন—সব সময়ই ভক্তদের নজর কেড়ে নেন এই তারকা জুটি। নিজেদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই বেশ খোলামেলা তারা। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ও ছবি শেয়ার করে ভক্তদের মাঝে চর্চায় থাকেন বনি-কৌশানী।

প্রায় এক দশকের কাছাকাছি সময় ধরে চুটিয়ে প্রেম করছেন এই জুটি। তবে দীর্ঘ সম্পর্কের কারণে বিগত বেশ কিছুদিন ধরেই তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ায়। কিন্তু সম্প্রতি এই গুঞ্জনের পাশাপাশি তাদের ব্রেকআপ বা বিচ্ছেদ নিয়ে নতুন জল্পনা শুরু হয় নেটদুনিয়ায়। আর এই সমস্ত জল্পনা ও গুঞ্জনের মুখে এবার সরাসরি নীরবতা ভাঙলেন এই তারকা জুটি।

সম্প্রতি একটি পডকাস্ট ইন্টারভিউতে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কৌশানী মুখার্জি জানান, জুটি হিসেবে সবার পক্ষে দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নেওয়া সম্ভব হয় না। তবে দীর্ঘদিনের পথচলায় দর্শক তাদের যে ভালোবাসা ও গ্রহণযোগ্যতা দিয়েছে, তা আসন্ন সিনেমা ‘বহুরূপী’র জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক।

কৌশানীর এই কথার রেশ ধরেই বনি সেনগুপ্ত বলেন, বাস্তব জীবন এবং পর্দার রিল লাইফের সমীকরণ কখনই এক হয় না। দিনের শেষে রিয়েল লাইফের মানুষের কাছেই তো ফিরে আসতে হয়!

সম্পর্কের টানাপোড়েন বা বিচ্ছেদের এই রটনা ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে? এমন প্রশ্নের জবাবে কৌশানী হাসির ছলে জানান, মাঝেমধ্যে তার বাবাও মজা করে জানতে চান যে, কবে এমন ঘটনা ঘটল আর তাকে কেন জানানো হলো না! অভিনেত্রীর স্পষ্ট মত, নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা থাকলেই যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। সম্পর্কে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য থাকতেই পারে, তাই বলে হুট করে বিচ্ছেদ বা ব্রেকআপের মতো চূড়ান্ত সিলমোহর বসিয়ে দেওয়া কোনো কাজের কথা নয়।

সামনেই দুর্গাপূজা। আর এই উৎসবে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় পরিচালিত বহুল প্রতীক্ষিত বাংলা সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। সিনেমাটি বড় পর্দায় একসঙ্গে উপভোগ করার জন্য এখন থেকেই দারুণ উত্তেজিত এই তারকা জুটি। কৌশানী জানিয়ে দিয়েছেন, বর্তমানে তাদের প্রধান পরিকল্পনা একসঙ্গে পুজো কাটানো এবং বড় পর্দায় ‘বহুরূপী’র জাদু উপভোগ করা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয়

ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ পেল অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর প্রকৃত কারণ

দীর্ঘ ৩০ ঘণ্টা পর মুক্ত চুয়েট উপাচার্য, ক্যাম্পাস ছাড়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল

rt5dyrtyrtyt
error: Content is protected !!

টলিউডের জনপ্রিয় জুটি বনি-কৌশানীর বিচ্ছেদের গুঞ্জন! অবশেষে মুখ খুললেন তারকা জুটি

Update Time : ০৯:০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬