Dhaka ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রেমিকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ নীতি টেলরের

  • Md Bablu
  • Update Time : ০১:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৪৫ Time View

সাবেক প্রেমিকের হাত থেকে মারাত্মক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন হিন্দি জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নীতি টেলর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রাক্তন প্রেমিক কেবল গায়ে হাত তোলাই নয়, বরং তাকে ক্ষিপ্ত হয়ে সিগারেটের ছ্যাঁকাও দিয়েছিলেন।

এক সাক্ষাৎকার অনুষ্ঠানে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে নীতি জানান, তার পোশাক-আশাক এবং বন্ধুবান্ধবদের সঙ্গে চলাফেরার ওপর কড়া নজরদারি ও কড়াকড়ি রাখতেন সেই সাবেক প্রেমিক। তিনি কোথায় যাচ্ছেন কিংবা কার সঙ্গে মিশছেন—তা নিয়ে প্রতিনিয়ত জবাবদিহি করতে বাধ্য করা হতো তাকে। তখন বয়স কম থাকায় বিষয়গুলোকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেন বলে আফসোস প্রকাশ করেন এই অভিনেত্রী।

নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে নীতি বলেন, একবার ওই প্রেমিকের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। তবে সেখানকার পরিবেশ স্বস্তিদায়ক না হওয়ায় বন্ধুদের সঙ্গে সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু বের হওয়ার আগে প্রেমিককে বিদায় জানাতে গেলে বাধ সাধেন তিনি। বন্ধুরা তাকে বাড়িতে পৌঁছে দিতে চাইলেও তাতে সম্মতি দেননি সেই প্রেমিক।

এরপর পার্টির স্থান থেকে বাইরে বের হতেই পরিস্থিতি সহিংস রূপ নেয়। নীতির অভিযোগ, সেখানে সবার সামনেই তার হাত ধরে টানাটানি করা হয়, ধাক্কা দেওয়া হয় এবং সজোরে চড় মারা হয়। সম্পূর্ণ বিষয়টি সিসিটিভি ক্যামেরাতেও বন্দি হয়েছিল। নিরাপত্তা প্রহরীরাও জানান, এর আগেও এই ব্যক্তির হাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

তবে সেখানেই নির্যাতনের শেষ ছিল না। নীতি নিজের বাসায় ফিরে আসার পর ওই প্রেমিক সেখানে গিয়ে হট্টগোল শুরু করেন এবং বন্ধুদের সঙ্গে চলে আসার অপরাধে অভিনেত্রীর শরীরে হাতে থাকা জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেন। নীতি জানান, বছরের পর বছর পার হয়ে গেলেও সেই যন্ত্রণাদায়ক ঘটনার দাগ এখনও তার শরীরে স্পষ্ট রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয়

ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ পেল অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর প্রকৃত কারণ

দীর্ঘ ৩০ ঘণ্টা পর মুক্ত চুয়েট উপাচার্য, ক্যাম্পাস ছাড়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল

rt5dyrtyrtyt
error: Content is protected !!

সাবেক প্রেমিকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ নীতি টেলরের

Update Time : ০১:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬